সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

ঐতিহ্যবাহী সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর অভিভাবক প্রতিনিধি নির্বাচন

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ

মানিকগঞ্জের  ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী   সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর  অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ জুন) সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে মোট ভোটার ৪৫০ কাস্ট হয়েছে ২৫০। নির্বাচনে বিজয়ী হয়েছেন যারা মোঃ নাসির উদ্দিন, নীল চান মিয়া,মোঃ শাহজাহান, মোঃ মোতালেব মিয়া, সংরক্ষিত মহিলা আসনে  বিজয় হন আয়েশা বেগম। শিক্ষক  প্রতিনিধি হিসেবে তিনজন বিজয় হয়েছেন মোঃ জাকিরুল ইসলাম, প্রভাত কুমার দাস ও আয়েশা সিদ্দিকা। নির্বাচন কমিশন সূত্রে জানা যায় সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৯ জন প্রার্থী ছিলেন তার মধ্যে ৫ জন বিজয়ী হন। ঘিওর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন সিংজুরী ইউনিয়ন  উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর