সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

পশ্চিম ঝালকাঠি বাচাও আন্দোলনের সংবাদ সম্মেলন, নৌ পথ ও সড়ক পথ অবরোধের কর্মসূচি

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৫ জুন, ২০২৪, ১০:৫১ অপরাহ্ণ

ঝালকাঠি পৌরসভার ছয় ও সাত নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত পশ্চিম ঝালকাঠিকে বাসন্ডা নদীর ভাঙনের হাত থেকে রক্ষার জন্য আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে “পশ্চিম ঝালকাঠি বাচাও আন্দোলন’। শুক্রবার বেলা ১১ টায় বাসন্ডা নদীর পারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বাসন্ডা নদীতে অবিলম্বে স্থায়ী বেরিবাধ নির্মানের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা। লিখিত বক্তব্যে বলা হয় বাসন্ডা নদীর ভাঙনে নদীর পশ্চিম পাড়ে অবস্থিত পশ্চিম ঝালকাঠির রাস্তাঘাট ও ঘরবাড়ী এখন বিলুপ্তির পথে। সড়কের অর্ধেকের বেশি ইতোমধ্যে বাসন্ডা নদীতে বিলীন হয়েছে।
এ সড়কে পথচারীদের দুর্ভোগ এখন চরমে। সংবাদ সম্মেলনে দাবি বাস্তবায়ন না হলে নৌপথ ও বরিশাল -খুলনা  আঞ্চলিক মহাসড়ক অবরোধ,  মানববন্ধন, পানি উন্নয়ন ্ বোর্ডের সামনে অনশন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষনা করা হয়। সংবাদ সম্মলনে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সামসুল ইকরাম পিরু ও এ্যাডভোকেট মাহমুদুর রহমান পারভেজ। বাসন্ডা নদীর পশ্চিম পাড়ে অনুষ্ঠিত  সংবাদ সম্মেলনে নদী তীরবর্তী পাচ শতাধিক লোক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর