মানিকগঞ্জের দৌলতপুরে মানবিক প্রতিষ্ঠান আল ইনসাফ ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ শনিবার (১৫ জুন) সকালে উপজেলা মোড়ে আল ইনসাফ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা্ অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, মোঃ মাসউদুর রহমান সাবেক সহ-সভাপতি দৌলতপুর প্রেসক্লাব ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সাংবাদিক সমিতির দৌলত উপজেলা শাখা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম, আল ইনসাফ ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আল ইনসাফ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।