সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

মানিকগঞ্জে ৪৮ ভরি স্বর্ণালঙ্কারসহ ২ ডাকাত গ্রেফতার

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাব পরিচয়ে ডাকাতি  হওয়ার ৯৫ ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে ৪৮ ভরি স্বর্ণলংকারসহ দুই ডাকাত  গ্রেফতার বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে  পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান তথ্যপ্রযুক্তি  ব্যবহারের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তি মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়ার টোলপ্লাজা এলাকা থেকে সিদ্দিক শেখকে গ্রেফতার করা হয়। এরপর সিদ্দিক শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর সদরের শ্রীপুর এলাকা থেকে শাহ আলম মিয়াকে গ্রেফতার করা হয় এবং শাহ আলম মিয়ার গোয়াল ঘরের ভিতরে মাটি খুঁড়ে মামলার ৯৫ ভরি স্বর্ণের মধ্যে  ৪৮ ভরি স্বর্ণলংকার উদ্ধার করা হয়।  আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়।গত ১লা জুন সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের দোহার-জামসা আঞ্চলিক সড়কের আমতলা নামক স্থানে  র‌্যাব পরিচয়ে তিন স্বর্ণ ব্যবসায়ী অপহরণসহ  ৯৫ ভরি স্বর্ণলংকার ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের  প্রাইভেটকারটি দক্ষিণ জামসা বাজার মসজিদের সামনে যানজটে আটকা পরে স্থানীয় জনতা ৫ ডাকাত ও  প্রাইভেটকারসহ তিন স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ৫ ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় স্বর্ণ ব্যবসায়ী সুমন হাওলাদার  বাদি হয়ে সিংগাইর থানায় ডাকাতি ও অপহরণ  মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর