টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র ও মানবাধিকার হোমিও দাতব্য চিকিৎসালয় এ-র যৌথ উদ্যোগে নাগরপুরে অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী ও উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ খ্রি.) সকালে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে এ ঈদ সামগ্রী, উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী ও উপহার হিসাবে বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন,মেডিকেল অফিসার ডা.কাউছার খান,মেডিকেল সহকারি সাধন চন্দ্র প্রমুখ।
উল্লেখ্য, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতার পর থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন,ফ্রি রক্ত গ্রুপি নির্নয় কর্মসৃচী,দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন,মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান,করোনাকালীন মাস্ক বিতরন,সচেতনতা মৃলক লিফলেট বিতরন,রান্না করা খাবার বিতরন,শীর্তাতের মাঝে বস্ত্র বিতরণ,বন্যা কবলিত এলাকায় শুকনা খাবার ও বিশুদ্ধ পানি বিতরন,ঈদ উপহার,খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ,বাংলা অর্থসহ কুরআন শরীফ বিতরণ,মেধা যাচাই পরিক্ষা, সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা, ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা, বিভিন্ন জাতীয় দিবস পালন,মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান সহ বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এই সেবামূলক প্রতিষ্ঠান।