সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ই-পেপার

রুহিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

প্রিতম কুমার সেন, রুহিয়া( ঠাকুরগাঁও):
আপডেট সময়: বুধবার, ১২ জুন, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২০ পিচ ইয়াবা সহ  রায়হান (২২) ও সিফাত ইসলাম (২০)নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়,১১ জুন (মঙ্গলবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডলের নির্দেশনায় উপ-পরিদর্শক আবু হানিফ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজারের এমপি’র মোড়ে জনৈক জাগিরাম দাস এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর রায়হান ও সিফাত ইসলাম
 অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও সিফাত ইসলাম পালানোর চেষ্টা করে। তাদের দেহ তল্লাশি চালিয়ে ২০ পিছ ইয়াবা সহ ধরতে সক্ষম হই।
 গ্রেফতারকৃত রায়হান ঘনিবিষ্টপুর পরিষদ পাড়ার জাহেদুল ইসলাম ছেলে ও সিফাত ইসলাম ওই এলাকায় আবু ছালামের ছেলে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত আসামী রায়হান ও সিফাত ইসলামকে  আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। বুধবার সকালে গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর