সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারের জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১২ জুন, ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ণ

নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী পশুরহাটে অতিরিক্ত টোল (খাজনা) আদায়ের অভিযোগে হাট ইজারাদারের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে হাটে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম।

আদালত সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার উপজেলার ত্রিমোহনী পশুরহাট চলছিল। হাটে খাজনা আদায়ের জন্য সরকারিভাবে গরু-মহিষ ৫০০ টাকা ও ভেড়া-ছাগলের জন্য ২০০ টাকা বেধে দেওয়া আছে। কিন্তু হাটে গরু ক্রেতা-বিক্রেতার কাছ থেকে ৬০০ থেকে ৬৫০ টাকা ও ছাগল ক্রেতাদের কাছ থেকে ৩০০ টাকা করে ইজারাদারের লোকজন আদায় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকালে হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করলে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পাওয়ায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর