‘আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ১১ জুন সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে কল্যাণ সভা পরবর্তী পিআরএল সূত্রে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে আনুষ্ঠানিকতার সাথে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়। বিদায়ী অতিথি হলেন নায়েক/ মোঃ দেলোয়ার হোসেন। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বিদায়ী অতিথিকে একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল, চৌকস, পরিশ্রমী, দক্ষ গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সদস্য হিসেবে উল্লেখ্য করেন।
তিনি, তাদের ব্যক্তিগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জামালপুর জেলা পুলিশ হতে শিক্ষণীয় বিষয়গুলো তার ব্যক্তিজীবনে কাজে লাগবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় অবসরজনিত বিদায়ী অতিথিকে পুলিশের সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন জেলা পুলিশ জামালপুর।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; জনাব মো: সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব সুমন কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; জনাব অভিজিৎ দাস, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।