মানিকগঞ্জ জেলা পুলিশ এর আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারি ব্যবসায়ীদের সাথে নিরপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১০জুন) সকালে মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে মতবিনিময় সভা সভাপতিত্বে করেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার নুরহাজাহন লাবনীসহ মানিকগঞ্জ জেলার সকল থানা অফিসার ইনচার্জ। ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারী ব্যবসায়ী ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন, গুরুত্বপূর্ণ স্থানে,বিশেষ করে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও জুয়েলারি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সিসিটিভি রাখতে হবে। মানিকগঞ্জ জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন জেলা পুলিশের পক্ষথেকে কোরবানির ঈদ উপলক্ষে টহল আরো বৃদ্ধি করা হবে।