মানিকগঞ্জ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ আয়োজিত কৈশোর মেলায় সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ সদর উপজেলার হাসলী গ্ৰামের শিল্পী ও সাংবাদিক আবুল বাসার আব্বাসীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বুধবার (৫ জুন) বেলা ২টা মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া আফতার উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি এনজিও আরব এর উপ-পরিচালক নুরতাজ আলমের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন ঢালী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার রুশিয়া আক্তার রত্না, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ নাবিলা চৌধুরী, উপজেলা কৈশোরকালীন প্রোগ্রাম অফিসার তাপস ঘোষ ও আফতার উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডল।
বাংলা একাডেমীর ফেলোশিপ সায়েদুর রহমান বয়াতির পুত্র আবুল বাসার আব্বাসী তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত একজন কন্ঠশিল্পী ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সহ সভাপতি দায়িত্ব পালন করছেন।