সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৬:০২ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে মহান  স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশ গড়ার স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে
বৃহস্পতিবার(৬ জুন) সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সহ-সভাপতি এম ফিরোজ সিদ্দিকী, তোফায়েল আহমেদ বাছেদ, মাসুদুর রহমান লিয়াকত, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুগ্ন-সম্পাদক কিবরিয়া মোল্লা, ফারুক আহমেদ খান ফারুক, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক সাধীন, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, যুবদলের সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন, সেচ্ছাসেবক দলের আহবায়ক, শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের আহবায়ক মো. হুমায়ুন কবীর, সদস্য সচিব মো. জাহিদ হাসান, ওলামাদলের আহবায়ক মো. আবু বক্কর, সদস্য সচিব মো. ফিরোজ, ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য শহিদুল ইসলাম মনিরসহ উপজেলার সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর