সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড়ে উপজেলার নির্বাচিত চেয়ারম্যান দের সংবর্ধনা প্রদান পৌর কর্তৃপক্ষের

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৬:০১ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করেছে রামগড় পৌরসভা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৬জুন) সকালে রামগড় পৌরসভার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।

এসময় রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আহসান নিলা কে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল,পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা,কর্মচারী,রামগড় ১নং ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর