সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

মানিকগঞ্জ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন 

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১২:২১ অপরাহ্ণ

মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠিত হয় । বুধবার (৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতর আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট এ কে এম. ছামিউল আলম কুরসির সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:তরিকুল ইসলাম।প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।দিবসটির প্রতিপাদ্য ছিলো- ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’। পুরষ্কার বিতরণ, মানববন্ধন, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. ইউসুফ আলী, আকিজ টেক্সটাইল মিলের ম্যানেজার (এইচআর-এডমিন) মো. আলতাফ হোসেন, ডেরা রিসোর্টের সহকারী ব্যবস্থাপক ওমর ফারুক, মুন্নু ফেব্রিক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ-প্রশাসন) মোঃ বাবুল হোসেন সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর