শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝালকাঠিতেসামজিক সংগঠন ধ্রুবতারা’র বৃক্ষ চারা বিতরণ

ঝালকাঠি প্রিিতনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝালকাঠি ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চারা গাছ বিতরণ কর্মসূচী পালন করেছে। বিশ্ব পরিবেশ দিবস ( ডব্লিউইডি) প্রতি বছর ৫জুন পালিত হয় এবং  পরিবেশ রক্ষার জন্য সচেতনতা ও পদক্ষেপ উৎসাহিত করে।  “গাছ লাগান পরিবেশ বাঁচান”- এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) ঝালকাঠি শাখার উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচী পালন করে। বুধবার বিকালে শহরের সিটি পার্কে জেলা শাখার নব নির্বাচিত সভাপতি আ: হান্নানের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক উজ্জল রহমানের সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো: শাকিল  রনি হাওলাদার।
এসময় জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর