সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় পাট উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ

আটঘরিয়া উপজেলা পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর  পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় “পাট উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ ” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৪ জুন)  সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা পাট চাষি সমিতির সভাপতি আলহাজ খলিলুর রহমান।
আটঘরিয়া উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আটঘরিয়ার আয়োজনে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিডি রোকনুজ্জামান,  জেলা পাট উন্নয়ন অফিসার মামুনুর রশীদ, উপজেলা  পাট উন্নয়ন কর্মকর্তা পারভেজ রানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক শ্রী বিপ্লব কুমার সেন, দুলাল মৃর্ধা। উক্ত প্রশিক্ষণে মোট ৭৫ জন পাট চাষি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর