সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড়ে উপজেলার নির্বাচিত চেয়ারম্যাদের বরণ করলো প্রশাসন 

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে বরণ করলো উপজেলা প্রশাসন।  মঙ্গলবার (০৪ জুন) সকাল ১০টায় রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  সমন্বয় সভার সভাপতিত্ব করেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী । সভার শুরুতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আহসান নিলা কে ফুল দিয়ে বরণ করে নেন।  এ সময় রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, রামগড় ১নং ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম আলমগীরসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর