রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগর থানা পুলিশ হেফাজতে মাদক ব্যবসায়ী নারীর মৃত্যু

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ২ জুন, ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ

যশোরের অভয়নগর থানা পুলিশ হেফাজতে মাদক ব্যবসায়ী আফরোজা বেগম(৪০), নামের এক নারী আসামির মৃত্যু হয়েছে। রবিবার ( ২ জুন) সকাল আনুঃ ১০ টার সময় এঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাত আনুঃ ১.৩০ মিনিটের সময় এসআই সাইফুল ইসলাম, এসআই শামছুল হক, এএসআই সিলন ও পুলিশ সদস্য রাবেয়ার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মডেল কলেজের পিছনে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল জলিল মোল্লার ভাড়া বাড়িতে অভিযান করে। অভিযান করা অবস্থায় আব্দুল জলিল মোল্লার স্ত্রী আফরোজা বেগমেকে ৩০ পিস ইয়াবা মাদকসহ আটক করা হয়। আটক আসামি আফরোজা বেগমকে থানা হেফাজতে রাখা অবস্থায় রবিবার সকালে হঠাৎ ওই আসামি অসুস্থ হয়ে পড়ে। পরে পুলিশ আসামি আফরোজাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে নিয়ে যায় পুলিশ। যশোর জেনারেল হাসপাতালে পৌছানোর আগেই রাজার হাট পৌছালে আটক আসামি আফরোজা বেগমের মৃত্যু হয়। এবিষয়ে নিহত আফরোজার ছেলে মুন্না মোল্লা জানান, আমার মা’র মৃত্যু হয়েছে রাজার হাট পৌছানোর পর কিন্তু আমি পুলিশদের এতোটা অনুরোধ করলাম আমার মা’র পোস্টমর্টেম করবেন না। তারা তাদের দোষ ঢাকার জন্য পোস্টমর্টেম করেই ছাড়লেন।

এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রকিবুল ইসলাম বলেন, ওই মহিলা খুবই দুর্বল ছিলো এবং পেশার খুবই বেশি ছিলো, যে কারনে আমি খুলনা রেফার্ড করতে চাইলে পুলিশের অনুরোধে যশোর রেফার্ড করা হয়েছে।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন আটককৃত আসামি অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা খারাপ থাকায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর