দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও দৈনিক ঈশাখাঁ সংবাদ এর উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১লা জুন ২০২৪ ইং। কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বিশিষ্ট কবি, ছড়াকার, মুক্ত চিন্তাবিদ ও সাংবাদিক নাঈম ইসলাম বাঙালিকে সাহিত্য বিশেষ অবদান রাখার জন্য ঈশাখাঁ লেখক সম্মাননা ২০২৪ প্রদান করা হয়। আজ এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এবং সংবর্ধনার মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা সনদ ও এওয়ার্ড। পুরস্কারের আয়োজন করেন দৈনিক ঈশাখাঁ সংবাদ এর পক্ষ থেকে সম্পাদক আফসার আশরাফী ও সাহিত্য সম্পাদক শওকত আলম। উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইন্সটিটিউট অব মেডিকেল এন্ড ডেন্টাল টেকনোলজি, পাকুন্দিয়া শাখা কার্যালয়ে।
নাঈম ইসলাম বাঙালি একজন পাঠকপ্রিয় তরুণ উদীয়মান লেখক। তার লেখায় রয়েছে বেশ ভিন্নতা তাই বাংলা সাহিত্যের স্বতন্ত্র এক স্থান দখল করে আছেন। পাঠকদের কথা বিবেচনা করে নিয়মিত লেখে যাচ্ছেন এই তরুণ লেখক।