রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে কলেজ ছাত্রের লাশ  কাঁধে নিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১ জুন, ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে নির্বাচনী সহিংসতায় কলেজ পড়ুয়া ছাত্র মোরাদ হাসান ভূইয়া (১৭)’র লাশ কাধেঁ নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে নিহতের স্বজন সহ উপস্থিত মুসুল্লী ও সাধারন জনগণ। শনিবার (১লা জুন) বিকাল ৫টায় নান্দাইল উপজেলা সদর চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নিহত মোরাদের জানাযা’র নামাজ শেষে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়ক পথ অবরোধ সহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার নরসুন্দা ব্রীজের উপর রাস্তার মাঝখানে লাশ রেখে কলেজ ছাত্র মোরাদের খুনীদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানিয়েছেন জানাযা’য় উপস্থিত বিপুল সংখ্যক মুসুল্লী ও সাধারন জনগণ। খুনীদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে হরতাল সহ বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহন করা হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে পৌরসভার কাকচর মহল্লায় পারিবারিক কবর স্থানে মোরাদের লাশ দাফন করা হয়। জানাযা’ পূর্বক বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মতিন ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সাবেক তিনবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সাবেক ছাত্রনেতা হাজী নাজিম উল্লাহ লিটন সহ নিহতের স্বজন ও অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে আনরস প্রতীকের লিফলেট বিতরণকালে দোয়াত কলম প্রতীকে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে নিহত হয় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক কর্মী কলেজ ছাত্র মোরাদ হাসান ভূইয়া। বর্তমানে ওই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর