রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ই-পেপার

দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আইনশৃঙ্খলা  কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, চুরি ডাকাতি, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেনের সভাপতিত্বে বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য, প্রেস ক্লাবে সভাপতি মো. শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ, কলিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, খলসী ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, বাগুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, কৃষি অফিসার রেজাউল হক, দৌলতপুর বাজার বণিক সমিতির সভাপতি বাবুল আক্তার টিপু ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিকচন্দ্র রুদ্র, আনসার ভিডিপি কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা। আইনশৃঙ্খলা সভায় বাল্যবিয়ে, মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধ, ইভটিজিংসহ দৌলতপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর