রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ই-পেপার

হরিপুরে ২২হাজার ৫শত শিশুকে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে

জহুরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও):
আপডেট সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আগামী ১লা জুন শনিবার হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের ২২হাজার ৫শক শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার শিশুকে লাল রংঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ৬ থেকে ১১মাস রয়সী ২হাজার ৫শত জন শিশুকে নীল রংঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এগুলি খাওয়ানোর জন্য মাঠ পর্যায়ে ১৪৪ টি অস্থায়ী কেন্দ্র ও হরিপুর হাসপাতালে একটি স্থায়ী কেন্দ্র রয়েছে। ভিটামিন জনিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব ও শিশুমৃত্যুর ঝঁকি কমানোর জন্য প্রতিটি শিশুকে ভিটামিন- এ ক্যাপসুল খাওয়ানো প্রয়োজন। এ তথ্য নিশ্চিত করেছেন হরিপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমুজ্জামান।এ বিষয়ে ৩০মে বৃহস্পতিবা দুপুরে হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে হাসপাতালের হলরুমে প্রস্তিতি মূলক সভা অনুষ্ঠিত হয়। ডাঃ শামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় বকতব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,উপজেলা নির্বহী অফিসার আরিফুজ্জামান, ডাঃ আসাদুজ্জামার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর