রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ই-পেপার

বীরগঞ্জে পুকুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৭:১৩ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জে রাতের অন্ধকারে দুর্বৃত্তের দেওয়া বিষে একটি পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ৩  লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে
গত বুধবার গভীর রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নন্দাইগাও গ্ৰামের  আলহাজ্ব মোঃ বদরুল ইসলাম বাদল এর ছেলে মৎস্য চাষী তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসানের মালিকানাধীন পুকুরে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মৎস্য চাষী মাহমুদুল হাসান শাহ জানান, আমি পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে আমার ৫ বিঘার পুকুরে অধিক লাভের আশায় বিভিন্ন প্রজাতির  মাছ চাষ করে আসছি ।
গত বুধবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগে করেছে এতে আমার পুকুরে চাষকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ মারা যায়। গত বছরে ঠিক এই সময়ে আমার পুকুরে বিষ প্রয়োগে ৪৫-৫০ মন মাছ মরে গেছে যার আনুমানিক মূল্য ৫-৬ লাখ টাকা হবে। আর আমি এই বিষাক্ত মাছ বাজারজাত করি নাই কারণ একজন সচেতন মানুষ হিসেবে এটা করতে পারি না। তবে দফায় দফায় পুকুরে বিষ প্রয়োগে আমি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ। এই অপরাধ যেই করুক না কেন আমি এর সঠিক বিচার চাই।
এ ঘটনায় এলাকার তরুন যুবক ইমাম হাসান মাহিন জানান, কে বা কারা রাতের আধারে আমার বড় আব্বাতো ভাইয়ের পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তার পুকুরে থাকা বেশির ভাগ মাছ মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান জানান,পুকুরে মাছ বিধনের বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি।তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর