রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

ই-পেপার

নবাবগঞ্জে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর):
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১১:১৬ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি ভাবে চলতি মৌসুমের ইরি বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বেলা ১২টায় উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলার ভাদুরিয়া খাদ্যগুদামে ফিতা কেটে বোরো সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ-শেফা, ভাদুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, দাউদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাছরীন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বলেন- এবারে উপজেলায় দুটি খাদ্য গুদামের মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে ৩ হাজার ৮৭ মেট্রিক টন সিদ্ধ চাল। ৪৪ টাকা দরে ৭৯ মেট্রিক টন আতব চাল, ৩২ টাকা কেজি দরে ১৮ শ ৫০ মেট্রিক টন ধান, ৩৪ টাকা কেজি দরে ৩৭ মেট্রিক টন গম কেনার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান কেনার ক্ষেত্রে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর