রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

ই-পেপার

ডামি নির্বাচন বর্জনে লামায় বিএনপির লিফলেট বিতরণ 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ডামি ও স্থানীয় সরকার নির্বাচন বা উপজেলা নির্বাচন বর্জন করার জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরীর নির্দেশনায় ফিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (১৩ মে, ২০২৪ ইং) বিকালে লামা উপজেলা, পৌর ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে লামার ফাইতং ইউনিয়নসহ কয়েকটি জনসম্মুখে স্থানে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা ও সাবেক লামা পৌর মেয়র আমির হোসেন আমু,সাবেক ভাইস চেয়ারম্যাব আবু তাদের মিয়া,মোঃ রবিউল্লাহ,আবু তাহের ,জোসনা বেগমস,বাহার উদ্দীন,ফাইতং ইউনিয়ন বিএনপির নেতা মোঃ ইমাম উদ্দীন,আমির হামজাসহ অনেকেই।
” গণতন্ত্র মুক্তির মিছিলে শামিল হোন,ডাবি নির্বাচন বর্জন করুণ” দেশ বাঁচাও, দশ বাঁচাও,খালেদা জিয়ার মুক্তি চাউসহ এরকম অনেক স্লোগান নিয়ে প্রচারণায় লামা উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এসময় উপজেলা বিএনপির নেতা আমির হোসেন আমু জানান, আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দলীয় নির্দেশনায় বর্তমান সরকারের অধীনে এ রকম ডামি ও স্থানীয় নির্বাচন বর্জনে লামায় লিফলেট বিতরণ করছি। লামাবাসীকে আহবান করব সামনে পাতানো ডামি উপজেলা নির্বাচন বর্জন করুন।
এর গত দুইদিন আগেও লামায় পিএনপির নেতা মোঃ আব্দুরউফ,মোঃ সাইফুদ্দিন, আবুল কালাম এর নেতৃত্বেন বিভিন্ন স্থানে রকম কর্মসূচি পালন করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর