রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

ই-পেপার

জামালপুর জেলা পুলিশের অবসর জনিত বিদায় সংবর্ধনা

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ণ

আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ১৪ মে সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে কল্যাণ সভা পরবর্তী পিআরএল সূত্রে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে আনুষ্ঠানিকতার সাথে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
বিদায়ী অতিথিরা হলেন ১. জনাব মোঃ আনছার উদ্দিন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র); ২. জনাব মোঃ মোস্তাফিজুর রহমান খন্দকার, পুলিশ পরিদর্শক (সশস্ত্র); ৩. কনস্টেবল জনাব মোঃ পারভেজ কবীর।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ বিদায়ী অতিথি একজন পেশাদার ও আলোকিত কর্মকর্তা আখ্যা দিয়ে তাদের জামালপুর জেলায় বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ বক্তব্য প্রদান করেন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথিবৃন্দ এবং সহকর্মীরা বিদায়ী অতিথিরা অবসরকালীন সময়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বিদায়ী অতিথিদের বলেন প্রত্যেকে একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল, চৌকস, পরিশ্রমী, দক্ষ গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করেন।
তিনি, তাদের ব্যক্তিগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জামালপুর জেলা পুলিশ হতে শিক্ষণীয় বিষয়গুলো তার ব্যক্তিজীবনে কাজে লাগবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় অবসরজনিত বিদায়ী অতিথিদের পুলিশের সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন জেলা পুলিশ জামালপুর।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; জনাব মো: সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব সুমন কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; জনাব অভিজিৎ দাস, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর