রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

ই-পেপার

হরিপুরে থামছেই না ফেল করা শিক্ষার্থীর আত্মহত্যা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৩ মে, ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এস এসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে তাপস চন্দ্র সিং (১৭) নামে আরো এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে। এ নিয়ে পরীক্ষার ফল প্রকাশের ২৪ ঘন্টার ব্যবধানে দুই জন শিক্ষার্থীর আত্বহত্যার ঘটনা ঘটলো। একটি হলো ১৩ মে সোমবার সকাল অনুমান সাড়ে ৯ টার সময় হরিপুর উপজেলার শুকানী থামে অমিশ্র চন্দ্র সিংয়ের বাড়িতে।  মৃত তাপস চন্দ্র সিং অমিন্দ্র চন্দ্র সিংঘের ছেলে। মৃতের বাবা অমিন্দ্র চন্দ্র সিং বলেন, সে যাদুয়ানী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ দিয়ে এস এলসি পরীক্ষা দিয়েছিল। ১২ মে এস এসসি পরীক্ষার ফল প্রকাশ হলে সে পরীক্ষায় বায়োলজিতে ফেল করে। বাবা মা ও পাড়া প্রতিবেশী, সহ পাটিদের মুখ দেখানোর লজ্জায় মনের দুখে বাড়ির সকলের অগোচরে তার শয়ন ঘরের তীরের সাথে তার মায়ের
অড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ইউনিয়ন চেয়ারম্যান হবিবর রহমান মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, পরীক্ষায় ফেল করায় লোক সজ্জায় সে আতৃহত্যা করেছে। হরিপুর থানার ওসি তদন্ত বলেন, ঘটনা স্থলে গিয়ে ঘটনা পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকার মৃতের লাশ তার বাবার নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর