রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

ই-পেপার

লামার ইয়াংছাতেও  ৫ বছের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে – মোস্তফা জামাল 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: রবিবার, ১২ মে, ২০২৪, ১:১১ অপরাহ্ণ

লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ইউনিট এ সরকারের গত ৫ বছরে শিক্ষা, স্বাস্ব্য,যোগাযোগ, ব্রীজ,কালভার্ট, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক ক্ষেত্রে অভূতপূর্ব  উন্নয়ন হয়েছে।  সরেজমিনে ১১ মে শনিবার এ দৃশ্যমান উন্নয়ন কর্মসূচি দেখা মিলে। সেক্ষেত্রে ইয়াংছা ফয়জুল উলুম মাদ্রাসা, হেফজ ও এতিম খানা সম্প্রসারিত নতুন ভবন নির্মাণ ,জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট, ইয়াংছা,অংহ্লারী পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয় ভবন ,মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ ঘর,ইয়াংছা জামে মসজিদ দ্বিতল ভবন নির্মাণ,১০ কোটি টাকা ব্যায়ে সড়ক ও জনপথ বিভাগের ইয়াংছা খালের উপর ব্রীজ নির্মাণধীন,ইয়াংছা খাল খনন,ইয়াংছা উচ্চ বিদ্যালয় ভবন।
এছাড়াও ,বধুর ঝিরি জামে মসজিদ এর উন্নয়ন,মেইন রোড় হতে ইয়াংছা হাইস্কুল, হেডম্যান পাড়া কার্পেটিং কাজ চলমান,বৌদ্ধ কিয়াং উন্নয়ন, লামা চকরিয়া সড়কে সওজের  সংস্কারকাজ,মিরিঞ্জা জামে মসজিদ নির্মাণ,মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স উন্নয়ন কাজসহ অসংখ্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে বা হচ্ছে।
যেখানে স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামালসহ সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ বিষয়ে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল জানান, গত বছরে লামা উপজেলায়  শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামোগতসহ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। চলমান নেতৃত্বের ধারা অব্যাহত থাকলে আরও বেশি উন্নয়নের দরজা খোলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর