মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

রাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে ৫০ মন্দিরে সরকারি অনুদান, পুরোহিতদের ধুতি উপহার

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় ৫০টি পূজামণ্ডপে সরকারি চাল বরাদ্দের পাশাপাশি প্রতিটি মন্দিরে দুটি করে গাছ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের পুরোহিতকে ধুতি উপহার দেওয়া হয়।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব অনুদান ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। সভায় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেবজাউল হক লিটন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামানিক, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার ৫০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর