বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

জেলা প্রশাসকের উদ্যোগে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:০০ অপরাহ্ন

গ্রামবাংলার ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় পাবনার ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণ কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ডেমরা-রতনপুর সেতু সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা,ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল রানা,ফরিদপুর প্রেসক্লাবে সভাপতি মো.আব্দুল হাফিজ সহ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, তাল গাছ বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি তাল গাছ রোপণ করে তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের বাড়ির আঙ্গিনায় তাল গাছ রোপণ করা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং গাছের পরিচর্যায় সচেতন হতে হবে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর