শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে  রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন।
সভার শুরুতে তিনি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে কার্যক্রম শুরু করেন। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। দিবসটি রুহিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সুবোধ চন্দ্র রায়, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২নং আখানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনি পারভেজ, ৩নং রাজাগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. তাহেরুল, ৪নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর