মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণিসম্পদ দপ্তরের সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০ জন প্রান্তিক খামারীর প্রত্যেককে একটি করে বকনা বাছুর এবং দুই বস্তা করে পশুখাদ্য বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রাণিসম্পদ খাতের বিকাশে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। চরাঞ্চলের খামারিদের মাঝে সমন্বিত সহায়তার এই উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হতে এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর,তিনি বলেন চরাঞ্চলের নদীবেষ্টিত অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রাণিসম্পদ বৃদ্ধির লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মানিকগঞ্জসহ চরাঞ্চলের সমাকলিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা ও উন্নতমানের পশুখাদ্য বিতরণের মাধ্যমে সুফলভোগী খামারিরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। প্রাণিসম্পদের যথাযথ বিকাশ নিশ্চিত করতে প্রশাসন ও খামারিদের একসঙ্গে কাজ করতে হবে, যেন চরাঞ্চলের অর্থনীতি আরো সুদৃঢ় হয়।আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। চরাঞ্চলের নদী ভাঙনে সর্বস্ব হারানো খামারীদের আর্থ-সামাজিক অবস্থান পুনরুদ্ধার ও স্বাবলম্বী করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।