[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে ক্ষতিগ্রস্ত খামারীদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে নদী ভাঙন কবলিত ও দুর্গম চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত খামারীদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সে‌প্টেম্বর) বেলা ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণিসম্পদ দপ্তরের সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০ জন প্রান্তিক খামারীর প্রত্যেককে একটি করে বকনা বাছুর এবং দুই বস্তা করে পশুখাদ্য বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  সুলতান সালাউদ্দিন টুকু।  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রাণিসম্পদ খাতের বিকাশে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। চরাঞ্চলের খামারিদের মাঝে সমন্বিত সহায়তার এই উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হতে এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর,তিনি বলেন  চরাঞ্চলের নদীবেষ্টিত অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রাণিসম্পদ বৃদ্ধির লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মানিকগঞ্জসহ চরাঞ্চলের সমাকলিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা ও উন্নতমানের পশুখাদ্য বিতরণের মাধ্যমে সুফলভোগী খামারিরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। প্রাণিসম্পদের যথাযথ বিকাশ নিশ্চিত করতে প্রশাসন ও খামারিদের একসঙ্গে কাজ করতে হবে, যেন চরাঞ্চলের অর্থনীতি আরো সুদৃঢ় হয়।আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক  মোঃ শাহজামান খান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। চরাঞ্চলের নদী ভাঙনে সর্বস্ব হারানো খামারীদের আর্থ-সামাজিক অবস্থান পুনরুদ্ধার ও স্বাবলম্বী করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।