টাঙ্গাইলের গোপালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন আনসার-ভিডিপি ক্লাব ও সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় সাজানপুর মাঠপাড় ভিডিপি উন্নয়ন ক্লাব, ধোপাকান্দি ইউনিয়নের | বাইশকাইল আনসার-ভিডিপি ক্লাব সমিতি, নগদা শিমলা ইউনিয়ন | উদ্যমপুর-বর্ণি আনসার-ভিডিপি ক্লাব সমিতি হেমনগর ইউনিয়ন বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মো. নাজমুল হক। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়নের আনসার-ভিডিপির দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার এবং ভিডিপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে অংশ নেওয়া আনসার-ভিডিপির সদস্যরা ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।