[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন আনসার-ভিডিপি ক্লাব ও সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় সাজানপুর মাঠপাড় ভিডিপি উন্নয়ন ক্লাব, ধোপাকান্দি ইউনিয়নের | বাইশকাইল আনসার-ভিডিপি ক্লাব সমিতি, নগদা শিমলা ইউনিয়ন | উদ্যমপুর-বর্ণি আনসার-ভিডিপি ক্লাব সমিতি  হেমনগর ইউনিয়ন  বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মো. নাজমুল হক। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়নের আনসার-ভিডিপির দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার এবং ভিডিপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে অংশ নেওয়া আনসার-ভিডিপির সদস্যরা ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।