শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়া থানার নবাগত ওসির সাথে রুহিয়া উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের মতবিনিময় নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট- নিকোলাস বিশ্বাস জনগণের প্রত্যাশা পূরণে দলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান-আটঘরিয়ায় হাবিব কক্সবাজার সদর উপজেলার মর্যাদা রক্ষা: ভারুয়াখালী ও চৌফলদণ্ডীর মানুষের আতঙ্কের অবকাশ নেই আটোয়ারীতে বৃক্ষ ও শিশু বিনোদন মেলা-২০২৬ উদ্বোধন রুহিয়ায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মুমিনের জন্য জুম্মা: রহমত, বরকত ও ক্ষমার দিন- মুফতি মাওলানা: শামীম আহমেদ দৌলতপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

দৌলতপুরে সুবর্ণলতা এয়ার ট্রাভেলস এর শুভ উদ্বোধন ও হজ্ব পুনর্মিলনী অনুষ্ঠিত

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুরে মডেল মসজিদ গেট সংলগ্ন সুবর্ণলতা এয়ার ট্রাভেলস এর শুভ উদ্বোধন ও হজ্ব পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণলতা এয়ার ট্রাভেলস এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুল আলিম ভূঁইয়া, মুফতি নাসির উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আরিফবিল্লাহ আল্লামা শাহ সাঈদ নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাওলানা মোঃ আঃ বাতেন, মুফতি রেজাউল করিম, মুফতি আঃ কারিম কায়েসী, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি সানাউল্লা, মুফতি নিজাম উদ্দিন, খাদিজাতুল কুবরা (রা,) বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ছফিউল্লাহ প্রমুখ।
প্রতিষ্ঠানটি হজ ও উমরাহ্ সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দৌলতপুরে কার্যক্রম শুরু করেছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা হজ ও উমরাহ্ পালনে সঠিক দিকনির্দেশনা, বিশ্বস্ত সেবা ও ধর্মপ্রাণ মানুষের জন্য নিরাপদ ও সুন্দর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।
সুবর্ণলতা এয়ার ট্রাভেলসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের মধ্য দিয়ে দৌলতপুরে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর