মানিকগঞ্জের দৌলতপুরে মডেল মসজিদ গেট সংলগ্ন সুবর্ণলতা এয়ার ট্রাভেলস এর শুভ উদ্বোধন ও হজ্ব পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণলতা এয়ার ট্রাভেলস এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুল আলিম ভূঁইয়া, মুফতি নাসির উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফবিল্লাহ আল্লামা শাহ সাঈদ নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আঃ বাতেন, মুফতি রেজাউল করিম, মুফতি আঃ কারিম কায়েসী, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি সানাউল্লা, মুফতি নিজাম উদ্দিন, খাদিজাতুল কুবরা (রা,) বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ছফিউল্লাহ প্রমুখ।
প্রতিষ্ঠানটি হজ ও উমরাহ্ সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দৌলতপুরে কার্যক্রম শুরু করেছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা হজ ও উমরাহ্ পালনে সঠিক দিকনির্দেশনা, বিশ্বস্ত সেবা ও ধর্মপ্রাণ মানুষের জন্য নিরাপদ ও সুন্দর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।
সুবর্ণলতা এয়ার ট্রাভেলসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের মধ্য দিয়ে দৌলতপুরে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।