মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের দৌলতপুরে এক কিশোরী (১৩) স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আঃ বারেক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত বারেক উপজেলার খলসী ইউনিয়নের কুমুরিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। বিবাদী বারেক তাদের প্রতিবেশী। গত ২৪ আগস্ট রাতে বিবাদীর স্ত্রীর অনুরোধে ভুক্তভোগী কিশোরী তাদের বাড়ির পশ্চিম পাশের রুমে বিবাদীর পুত্রবধূর সাথে ঘুমাতে যায়। রাত অনুমান ১:০০ ঘটিকার দিকে পুত্রবধূ টয়লেটে গেলে সেই সুযোগে আঃ বারেক রুমে ঢুকে কিশোরীকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জড়িয়ে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরী ডাক-চিৎকার করে কৌশলে পালিয়ে নিজের বাড়িতে চলে আসে এবং বিষয়টি তার পরিবারকে জানায়।
পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে দৌলতপুর থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানায়, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩, জিআর নং-১২২)। মামলাটি তদন্তের দায়িত্ব উপপরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলামক।