[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের দৌলতপুরে এক কিশোরী (১৩) স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আঃ বারেক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত বারেক উপজেলার খলসী ইউনিয়নের কুমুরিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। বিবাদী বারেক তাদের প্রতিবেশী। গত ২৪ আগস্ট রাতে বিবাদীর স্ত্রীর অনুরোধে ভুক্তভোগী কিশোরী তাদের বাড়ির পশ্চিম পাশের রুমে বিবাদীর পুত্রবধূর সাথে ঘুমাতে যায়। রাত অনুমান ১:০০ ঘটিকার দিকে পুত্রবধূ টয়লেটে গেলে সেই সুযোগে আঃ বারেক রুমে ঢুকে কিশোরীকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জড়িয়ে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরী ডাক-চিৎকার করে কৌশলে পালিয়ে নিজের বাড়িতে চলে আসে এবং বিষয়টি তার পরিবারকে জানায়।
​পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে দৌলতপুর থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানা‌ অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানায়, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩, জিআর নং-১২২)। মামলাটি তদন্তের দায়িত্ব উপপরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলামক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।