বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

চাটমোহরে দুই মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।
গতনা পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকার সাভার থানার রাজাশন এলাকার সাইদুর রহমানের ছেলে রবিউল ইসলাম ওলি (২০) এবং চাটমোহর উপজেলার জগন্নাথপুর এলাকার মো. খাইরুল সরদারের ছেলে শাকিল হোসেন বাকি (২২)-কে আটক করা হয়।
আটককৃতদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলে আদালত উপরোক্ত দণ্ডাদেশ প্রদান করেন। পরে তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলিউর রহমান জানান, উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর