পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে গত ৩ আগস্ট সোমবার পৌর সদর এলাকায় দুই মাদক সেবীকে আটক করা হয়েছে।
আটককৃতদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য সেবনের অভিযোগে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
চাটমোহর থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন—দোলং এলাকার মৃত ওসির উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪০) এবং ছোট শালিকা এলাকার মোহাম্মদ হানিফ হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৬)।
দণ্ডিত দুই মাদক সেবীকে পরবর্তীতে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।