সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

দেশজুড়ে গতপাঁচ মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন চমক দেখিয়েছেন: হাসান জাফির তুহিন

‎ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:১৯ অপরাহ্ন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর মাত্র পাঁচ মাসের মধ্যেই নানা উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশবাসীকে অনেক চমক দেখিয়েছেন।সরকারের বিভিন্ন উন্নয়নের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে।


‎রোববার (২ আগস্ট) দুপুরের দিকে পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‎দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চলনবিল অঞ্চলে এ কর্মসূচির উদ্বোধন করেন হাসান জাফির তুহিন। পরে তিনি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএমডিএ’র পাবনার নির্বাহী প্রকৌশলী সাইফুন্নাহার,ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন,চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছা নাছের চৌধুরী, ফরিদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল ইমরান, চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ,ফরিদপুর উপজেলা সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল এবং উপস্থিত ছিলেন পাবনা ফরিদপুর উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল হাকিম খান, বি নগর ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক সদস্য সচিব মো: জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

‎সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে বিএমডিএ চেয়ারম্যান বলেন, “বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে পাবনা-৩ আসনে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং সরকার যে দায়িত্ব দিয়েছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর