বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

নান্দাইলে শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার বিতরণ করল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে “শিশুদের সাথে জন্মদিন উদযাপন ও উপহার বিতরণ অনুষ্ঠান-২০২৬” আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় নান্দাইল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নুসরাত জাহান সাথী ও তোফায়েল আহমেদ রাকিব যৌথভাবে সঞ্চালনায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন নান্দাইল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার সগর জন কস্তা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, কালের কণ্ঠ–এর ময়মনসিংহ  প্রতিনিধি রবিউল আলম ফরাজী, নান্দাইল মডেল থানার এসআই পিন্টু, নান্দাইল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি রমিজ উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সভাপতি হান্নান আল আজাদ এবং শিশু ফোরামের সভাপতি ফারদীন।
বক্তারা বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করা, তাদের আনন্দময় শৈশব গড়ে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
 নান্দাইল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় শিশুদের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি,  (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি), জীবন-জীবিকা উন্নয়ন এবং স্পন্সরশিপ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ভিশন জার্মানির বিশেষ প্রকল্পের আওতায় শিশুদের নিয়ে জন্মদিন উদযাপন ও উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে জন্মদিনের কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন উপহার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর