সাবেক পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন মেরী ব্রিকসে দাদন দেয়া সাধারণ লোকেরা টাকা না পেয়ে দল বেঁধে মেয়রের বাসায় এসে ভীড় জমায়। প্রায় অর্ধ শতাধিক নারী পুরুষ পাওনা টাকা আদায়ের জন্য বিক্ষোভ করতে থাকে। ভূক্তভোগী দাদন ব্যবসায়ীরা ২৮ জুলাই মঙ্গলবার সকালে দলবদ্ধভাবে লিয়াকত তালুকদারের বাসভবনের সামনে জড়ো হয়ে সাংবাদিকদের জানান, তাদের চিকিৎসার জন্য আবার কারো মেয়ে বিবাহের জন্য টাকার প্রয়োজন দেখা দিলে লিয়াকত আলী তালুকদার এর নিকট পাওনা টাকা চাইলে তিনি জমি বিক্রি করে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে হয়রানি করতে থাকেন। তারা আরো জানান দাদনের টাকা নিয়ে ইট ভাটা বন্ধ করে উদাও হয়েছে ব্রিকস কর্তৃপক্ষ।