[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠির সাবেক পৌর মেয়র লিয়াকত তালুকদারের বাসার সামনে পাওনাদারদের গণজমায়েত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ঝালকাঠির সাবেক পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের কোর্ট রোডস্থ বাস ভবনের সামনে পাওনাদারদের গণজমায়েত হয়েছে।

সাবেক পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন মেরী ব্রিকসে দাদন দেয়া সাধারণ লোকেরা টাকা না পেয়ে দল বেঁধে মেয়রের বাসায় এসে ভীড় জমায়। প্রায় অর্ধ শতাধিক নারী পুরুষ পাওনা টাকা আদায়ের জন্য বিক্ষোভ করতে থাকে। ভূক্তভোগী দাদন ব্যবসায়ীরা ২৮ জুলাই মঙ্গলবার সকালে দলবদ্ধভাবে লিয়াকত তালুকদারের বাসভবনের সামনে জড়ো হয়ে সাংবাদিকদের জানান, তাদের চিকিৎসার জন্য আবার কারো মেয়ে বিবাহের জন্য টাকার প্রয়োজন দেখা দিলে লিয়াকত আলী তালুকদার এর নিকট পাওনা টাকা চাইলে তিনি জমি বিক্রি করে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে হয়রানি করতে থাকেন। তারা আরো জানান দাদনের টাকা নিয়ে ইট ভাটা বন্ধ করে উদাও হয়েছে ব্রিকস কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার জানান, তিনি জমি বিক্রি করতে পারলে সকলের দেনা পাওনা পরিশোধ করে দিবেন। তিনি জমি বিক্রির চেষ্টা চালাচ্ছেন বলে এ প্রতিবেদককে জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।