সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক যুবক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বান্দরবান সাঙ্গুতে নিখোঁজ পর্যটকের মরদেহ ২ দিন পর উদ্ধার অভয়নগরে মাদক-জুয়ার দখলে ভবিষ্যৎ: ঘরে ঘরে কান্না, রাস্তায় অপরাধ দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে- আটঘরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুমা গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ’জাসহ ৩ জন আটক

বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে- আটঘরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুমা

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা):
আপডেট সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা বলেন, দলের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান। আটঘরিয়ার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা গুলো বলেন।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় লক্ষ্মীপুর ইউনিয়ন এর  মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা  জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আতাইকুলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপির নেতা কাইয়ুম হোসেন।
উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি আমজাদ হোসেন তুষার,  সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার, মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মাসুদ মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন সহ
উপজেলা ও লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে ( এমপি) দলিয় নেতাকর্মীদের নিয়ে লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  বৃক্ষরোপন করেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর