রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

মোঃ রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন

পাবনার চাটমোহর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৪ জুলাই) উপজেলার মথুরাপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে স্থানীয় মাদক কারবারি শাহজাহান আলী সাজা (৪৭)-কে আটক করা হয়। তিনি মথুরাপুর ইউনিয়নের মৃত আব্বাস আলীর ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ১৫ পিস নেশাজাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে পাবনা জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
চাটমোহর থানা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে। এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের এই তৎপরতা চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর