শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ফরিদপুরে আবারো ২৩ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা):
আপডেট সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

পাবনার ফরিদপুর উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে আনুমানিক ২৩ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল ও জাল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রবিবার (১৯জুলাই) উপজেলার খাদ্য গোডাউন মোর এলাকা থেকে রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি ট্রাকে ও একটি অটো ভ্যানে পরিবহনকালে প্রচুর পরিমাণ তৈরিকৃত্য অবৈধ চায়না দুয়ারি জাল আটক করা হয় আর আনুমানিক বাজার মূল্য ছিল ২৩ লাখ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন, ফরিদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী,ফরিদপুর থানা পুলিশের সদস্যরাসহ উপজেলা ভূমি ও মৎস্য অফিসের অনন্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র মৎস অফিসার সুজিত কুমার মুন্সী বলেন, “আমরা দেশের মৎস সম্পদ রক্ষার স্বার্থে এমন অভিযান চালিয়ে যাবো।”
আরেক প্রশ্নের জবাবে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, “দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং জনগণের স্বার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর