শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার মো. সুফি উল্লাহ এর সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সফল অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার দক্ষিণ রাঘবপুর এলাকার খান বাহাদুর রোডের ১৩৫৫ নম্বর একতলা পাকা বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দোহারপাড়া (কড়ইতলা মোড়) গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে শেখ লিটন (৪১) কে গ্রেপ্তার করা হয়। পরে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে শয়নকক্ষের তোশকের নিচে রাখা একটি জিপার ব্যাগ থেকে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ লিটন স্বীকার করেন, তিনি বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। এছাড়া সিডিএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে মাদক ও অন্যান্য গুরুতর অপরাধে পূর্বের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একজন সক্রিয় মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।”

 

এ বিষয়ে পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার মো. সুফি উল্লাহ বলেন, “মাদকের বিরুদ্ধে পাবনা জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর