মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

আটঘরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালিন সবজি বীজ, সার বিতরণ

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা):
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও উন্নত জাতের শাকসবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না।
উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না  বলেন, আটঘরিয়া উপজেলায় ও একটি পৌর সভায় মোট ২২০০ কৃষককে ৭ প্রকারের সবজী বীজ, লাউ, কলমি শাক, চাল কুমড়া, বেগুন, পুইশাক, মিষ্টি কুমড়া, শশা এবং ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম বলেন, প্রাপ্ত উপকরণ সঠিকভাবে ব্যবহার করে কৃষকরা যেন অধিক ফলন নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি অব্যাহত রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর হাই, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক, জাহিদুল ইসলাম, নুর এ- আলম, আব্দুর রব,শারমিন আক্তার, শামীমা সুলতানা শাওন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর