সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

এমপি শিমুল বিশ্বাসকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্র দলের বিক্ষোভ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:১১ পূর্বাহ্ন

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) নেতা সরোয়ার তুষারের কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) সন্ধায় ভাঙ্গুড়া উপজেলা ছাত্র দল ও পৌর ছাত্র দলের উদ্যোগে উপজেলা বিএনপি, উপজেলা ছাত্র দল ও পৌর ছাত্র দল নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এ সময় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক নুরমুজাহিদ (স্বপন), সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরক, উপজেলা ছাত্র দলের আহবায়ক মো. হুমায়ন আহম্মেদ মুন, সদস্য সচিব লিখন সরকার, পৌর ছাত্র দলের আহবায়ক রাসেল রানা পিন্টু(পরি) ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাএদল নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, প্রধান বিরোধীদল জামায়াতের নেতাকর্মীর মদদ ও হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। তিনি না জেনে পাবনা সদর আসনের এমপি শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।

সভায় এনসিপি নেতা তুষারের বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ভাঙ্গুড়াসহ পাবনার মাটিতে এনসিপির রাজনীতিকে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর